খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী-হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (দুপুর ১টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি এনায়েত হোসেন সৌরভ, যিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী প্রিয়া আক্তারসহ আরও একজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি উঠছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।