ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।

শুক্রবার সকালে দিনটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি রাজ বন বিহারে গিয়ে শেষ হয়। পরে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান এবং সমবেত প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা।

রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকর মহাস্থবিরসহ অন্যান্য ভান্তেরা পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বৈশাখী পূর্ণিমা তিথিতেই তথাগত গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এ কারণে দিনটি বৌদ্ধদের কাছে ত্রিস্মৃতি বিজড়িত পবিত্র দিন হিসেবে বিবেচিত।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা

পুণ্যার্থী সীমা চাকমা বলেন, সকালে বিহারে এসে প্রদীপ প্রজ্জ্বলন শেষে বুদ্ধ স্নান ও বুদ্ধপূজা করেছি। নিজের পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।

আরেক পুণ্যার্থী অ্যাডভোকেট সুম্মিতি চাকমা বলেন, এ দিন মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বহন করে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও পূণ্যময় একটি দিন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত শুভ বুদ্ধ পূর্ণিমা

রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সহ-সভাপতি নিরুপা দেওয়ান বলেন, আজকের প্রার্থনায় পৃথিবীর শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এ কামনা করা হয়েছে।

রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকর মহাস্থবির বলেন, এই পবিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়েছে।

প্রসঙ্গত, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর রাঙামাটিসহ দেশের বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *