রাঙামাটিতে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ অভিযোগ

রাঙামাটিতে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ অভিযোগ

রাঙামাটিতে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটি শহরের নিজের চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের অভিযোগ সাত বছরের এক কন্যা শিশুর।

বৃহস্পতিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ বাসার সামনে অবস্থান করছিল। এসময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে।

নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পায়। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর পরই অভিযুক্ত মুন্না পলাতক রয়েছে। পুলিশের একাধিক বিশেষ টিম তাকে খুজছে অভিযানে করছে। আর এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।