বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে বান্দরবানে উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালেই জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপা বিশ্বাস, বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া, লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সেলিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দল বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মালিক-শ্রমিকের সুসম্পর্ক নিশ্চিত করা সম্ভব, যা একটি সুস্থ শিল্প-সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক মান অনুযায়ী কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রসঙ্গত, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে প্রতিবছর মে দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি পালিত হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *