খাগড়াছড়িতে মে দিবসে জেএসএস (এম এন লারমা)’র আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) শহরের তেতুলতলা এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেএসএস খাগড়াছড়ি জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শোভা কুমার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট)। এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের বিভিন্ন দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সভা শেষে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।