রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক

রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক

রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটি থেকে পদত্যাগকারী অন্তত ৩০ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ গণসংহতি আন্দোলনে (জিএসএ) যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে শহরের আশিকা কনফারেন্স হলে আয়োজিত এক আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নতুন দলে সম্পৃক্ত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু।

রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এছাড়া কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সীমুল এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উবা থোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি বহুজাতিক ও বহু গোষ্ঠীর রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের অধিকার সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে পার্থক্য স্পষ্ট রাখা জরুরি বলেও উল্লেখ করেন বক্তারা।

রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক

যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন এনসিপির জেলা কমিটির সাবেক আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল চাকমা এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা। তাদের নেতৃত্বে অন্তত ৩০ জন নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি গণসংহতি আন্দোলনে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উজ্জল চাকমা বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হলেও দলটি তাদের ঘোষিত আদর্শ থেকে সরে গেছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিগত বিচ্যুতির কারণেই তারা দলত্যাগ করেছেন বলে জানান তিনি। একই সুরে কলিন্স চাকমা অভিযোগ করেন, দলটি নির্বাচনী জোট ও প্রার্থী নির্ধারণে তৃণমূলকে গুরুত্ব দেয়নি, যা তাদের হতাশ করেছে।

রাঙামাটিতে এনসিপি ছাড়লেন ৩০ নেতা, গণসংহতি আন্দোলনে যোগ দিলেন শতাধিক

সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, পাহাড়ে বসবাসকারী মানুষের সংস্কৃতি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি দাবি করেন, দেশের বহুজাতিক বাস্তবতা স্বীকার করে সংবিধান সংস্কারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের নীতি রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা জানান, খুব শিগগিরই রাঙামাটি জেলা গণসংহতি আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *