বান্দরবানে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বান্দরবান জেলাতেও বর্ণাঢ্য আয়োজনে চলছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার দলগুলো অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগে বান্দরবান পৌরসভা দল ৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৩০ পয়েন্ট নিয়ে রানারআপ হয় সদর উপজেলা দল। বালিকা বিভাগে সদর উপজেলা দল ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়, আর মাত্র এক পয়েন্ট কম পেয়ে ৩৬ পয়েন্টে রানারআপ হয় পৌরসভা দল।

অন্যদিকে ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগে থানচি উপজেলা দল ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা দল রানারআপ হয়। বালক বিভাগে লামা উপজেলা দল টাইব্রেকারে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়, রানারআপ হয় রোয়াংছড়ি উপজেলা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও দর্শকরা।

উল্লেখ্য, গত ২ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার পৌরসভা, সদর উপজেলা এবং সাতটি উপজেলার বিপুল সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছে। আগামী ১০ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর এবারের আয়োজন শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *