খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধ।

সোমবার (৪ মে) সকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সকালের দিকে বিদ্যালয়ে গেলে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিষয়টি পরিবারের সদস্যরা জানলে অভিভাবকদের পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় মো. মোরশেদ আলম জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে তাদেরকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায়ই ওই শিক্ষক নানা অজুহাতে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতো। সোমবারও একই চেষ্ঠা করলে সে তার পরিবারকে জানায়।

এদিকে এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক মো. নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান,এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *