দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে বান্দরবানে আনসার ব্যাটালিয়নের ব্যতিক্রমী আয়োজন

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে বান্দরবানে আনসার ব্যাটালিয়নের ব্যতিক্রমী আয়োজন

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে বান্দরবানে আনসার ব্যাটালিয়নের ব্যতিক্রমী আয়োজন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন করেছে আনসার ব্যাটালিয়ন (১০ বিএন)।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সুয়ালক এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় “সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম” প্রতিষ্ঠানের সাতজন শিক্ষার্থী।

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে বান্দরবান আনসার ব্যাটালিয়নের ব্যতিক্রমী আয়োজন

আয়োজনটি পরিচালনা করেন ব্যাটালিয়নের পরিচালক মকসুদ রসুল। শিশুদের আগমন উপলক্ষে সদর দপ্তরের হলরুমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা গান, আবৃত্তি এবং দাবা খেলায় নিজেদের প্রতিভা প্রদর্শন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে বান্দরবান আনসার ব্যাটালিয়নের ব্যতিক্রমী আয়োজন

অনুষ্ঠান শেষে শিশুদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *