নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি, ঈদগাঁওয়ে মানববন্ধন

নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি, ঈদগাঁওয়ে মানববন্ধন

নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি, ঈদগাঁওয়ে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পার্বত্য জেলা বান্দরবানের লামা-আলীকদম এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় “সাধারণ জনগণ”-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি অনলাইন মাধ্যমের প্রতিবেদনে ঈদগাঁও উপজেলার চিকিৎসক ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে।

এর আগে সোমবার ঈদগাহ মডেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ইউসুফ আলী।

তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। তিনি দাবি করেন, এ ধরনের সংবাদ পরিবেশনের পেছনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির সম্পৃক্ততা থাকতে পারে।

তিনি আরও বলেন, ধর্ম পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং জোরপূর্বক ধর্মান্তরের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, ইসলাম ধর্মে জোর করে কাউকে ধর্মান্তর করার কোনো সুযোগ নেই; বরং মানুষ স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করে থাকে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে অন্যান্য ধর্মে দীক্ষিত করার একটি প্রক্রিয়া চলমান রয়েছে, যা নিয়ে খুব কমই প্রকাশ্যে আলোচনা হয়।

ডা. ইউসুফ আলী জানান, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি ইতোমধ্যে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাইয়ের জন্য দেশের যেকোনো সংস্থাকে সরেজমিন তদন্তের আহ্বান জানান।

তিনি আরও দাবি করেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের সার্বিক পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *