মণিপুরে ৪ মিয়ানমার নাগরিক আটক, হেরোইনসহ বিপুল মাদক জব্দ

মণিপুরে ৪ মিয়ানমার নাগরিক আটক, হেরোইনসহ বিপুল মাদক জব্দ

মণিপুরে ৪ মিয়ানমার নাগরিক আটক, হেরোইনসহ বিপুল মাদক জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় যৌথ অভিযানে চারজন মিয়ানমার নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিহিয়াং থানার পুলিশ ও ৩৭ আসাম রাইফেলসের যৌথ টিম অভিযান চালিয়ে ৬৬টি সাবান কেসে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে এবং চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—থাংসাওমুং (৫৬), কামখেনমুং (৫৬), জনমুং (৩১) এবং হাউখুল (৫৫)। তারা সবাই মিয়ানমারের চিকা গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে তাদের মধ্যে দু’জন নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, চারজনই মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ এবং মাদক পাচারে অবৈধ অভিবাসীদের সম্পৃক্ততা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার প্রতিক্রিয়ায় মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানের প্রশংসা করে বলেন, এ ঘটনা রাজ্যে অনুপ্রবেশ ও মাদক পাচারের চলমান চ্যালেঞ্জকে সামনে এনেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মাদকের উৎস এবং কোথায় পাচার করা হচ্ছিল তা শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী মণিপুর অঞ্চলে সাম্প্রতিক সময়ে মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।