রামগড়ে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক

রামগড়ে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক

রামগড়ে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুইম্রোচাই কার্বারীর অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। এসময় চারপাশে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই স্মৃতিচারণে অংশ নেন।

রামগড়ে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা শিক্ষা অফিসার হ্যাপী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আজগর, জসিম উদ্দিন এবং উচিং থোয়াই মগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসকাত আরা মাহফুজ বলেন, “স্যারের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন অত্যন্ত সময়ানুবর্তী ও দায়িত্বশীল। তাঁর নেতৃত্বে আমরা অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যৎ কর্মজীবনে আমাদের পথ দেখাবে।”

রামগড়ে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক রুইম্রোচাই কার্বারী বিদায়ী বক্তব্যে বলেন, “দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে। এই বিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময় আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। আমি আজ অবসরে যাচ্ছি, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। আমি আশা করি, শিক্ষার্থীরা সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”

জানা যায়, শিক্ষকতা জীবনে রুইম্রোচাই কার্বারী ১৯৯৫ সালে দীঘিনালা উপজেলার ভীরবাহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৭ সালে রামগড় উপজেলার নিউ তৈছাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৮ সাল থেকে তিনি পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ প্রায় ৩১ বছরের শিক্ষকতা জীবনের মধ্যে ১৮ বছর তিনি একই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে রাজকীয়ভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *