বান্দরবানে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
![]()
নিউজ ডেস্ক
তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (৯ মে) দুপুরে বান্দরবান জেলা স্টেডিয়াম-এ আয়োজিত এই প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং দীর্ঘ লাফ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বালকদের ১০০ মিটার দৌড়ে লামা উপজেলার আশরাফুল নাইম প্রথম এবং সাজ্জাদুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০০ মিটার দৌড়ে নোবেল চাকমা প্রথম ও সাজ্জাদুল ইসলাম দ্বিতীয় হন। দীর্ঘ লাফে আশরাফুল নাঈম সোহাগ প্রথম এবং রুমা উপজেলার অভিশয় ত্রিপুরা দ্বিতীয় স্থান লাভ করেন।
অন্যদিকে বালিকাদের ১০০ মিটার দৌড়ে লামা উপজেলার ডমেসিং মার্মা প্রথম এবং রোয়াংছড়ি উপজেলার নুখিং উ মার্মা দ্বিতীয় হন। ২০০ মিটার দৌড়ে ডমেসিং মার্মা প্রথম ও সূচনা দেবী তংচঙ্গ্যা দ্বিতীয় স্থান অর্জন করেন। দীর্ঘ লাফে বান্দরবান সদর উপজেলার আনেন ত্রিপুরা প্রথম এবং সূচনা দেবী তংচঙ্গ্যা দ্বিতীয় হন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, চৈতন্য রাজবংশী এবং জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ২ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বান্দরবান পৌরসভা ও জেলার সাত উপজেলা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। আগামী ১০ মে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।