রাঙামাটির সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার (৯ মে ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রাঙামাটির সাজেক এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত)-এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম হেগেরা চাকমা, যিনি স্থানীয়ভাবে ‘লেত্তোর বাপ’ নামে পরিচিত এবং ইউপিডিএফের চাঁদা কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে ইউপিডিএফ এর একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন আমার খবর পেয়ে ঘটনা স্থলের দিকে রওনা হয়েছি। পৌঁছে বিস্তারিত জানতে পারবো।
স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। হেগেরা চাকমা পালানোর চেষ্টা কালে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এ হত্যাকাণ্ডের পেছনে পার্বত্য অঞ্চলের সক্রিয় অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।