আত্মরক্ষায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, জানাল ভারতের বিএসএফ

আত্মরক্ষায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, জানাল ভারতের বিএসএফ

আত্মরক্ষায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, জানাল ভারতের বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা দাবি করেছে, আত্মরক্ষার জন্য ওই দুই বাংলাদেশিকে গুলি করা হয়।

বিএসএফই আবার জানিয়েছে, বাংলাদেশিরা তাদের সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। সেখানে তারা সরাসরি গুলি ছুড়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, তাদের সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে শুক্রবার রাতে দুই বাংলাদেশিকে গুলি করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশের ১০ থেকে ১৫ জনের একটি দল রাতের বেলা সীমান্তের বেড়া দিয়ে ভারতীয়দের কাছে মালামাল পাঠাচ্ছিল। তাদের বাধা দেওয়া হলে তারা বিএসএফ সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করে। ওই সময় কথিত আত্মরক্ষার নামে তাজা গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।

নিহতদের নাম নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।

আহত অবস্থায় তাদের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

বিএসএফের দাবি, গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশিদের আটক করা হলে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত।

ময়না তদন্ত শেষে তাদের মরদেহ বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *