বাব আল–মান্দেবের দখল ফের ইরানপন্থী বিদ্রোহীদের হাতে

বাব আল–মান্দেবের দখল ফের ইরানপন্থী বিদ্রোহীদের হাতে

বাব আল–মান্দেবের দখল ফের ইরানপন্থী বিদ্রোহীদের হাতে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা আবারও দখলে নিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। রোববার ঐ এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারপন্থি বাহিনী।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইয়েমেনের সরকারপন্থি বাহিনী জানায়, দেশটির অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতে বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এরপরই প্রণালিসংলগ্ন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

এ বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে হুতি বিদ্রোহীরা এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তা পুনরুদ্ধারে গত কয়েক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে আসছিল সরকারপন্থি বাহিনী।

তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অভিযানের অবসান ঘটল। এতে বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নতুন করে ঝুঁকিতে পড়ার আশঙ্কা বাড়ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *