নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে শিক্ষা ও ক্রীড়ার বিকাশে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে নানিয়ারচর উপজেলা-এর বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশে উৎসাহিত করা হয়।
নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি তাদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। নানিয়ারচর জোনের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।