টেকনাফে ৪০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবি

টেকনাফে ৪০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবি

টেকনাফে ৪০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কর্মহীন হয়ে পড়া ৪০০ দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

তিনি জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ফলে সীমান্তবর্তী এলাকার বহু জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়েছে।

টেকনাফে ৪০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবি

এ প্রেক্ষাপটে মানবিক সহায়তার অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ২ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ৪০০ জেলে পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, মাছ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে বিজিবির এমন উদ্যোগ জেলে পরিবারগুলোর জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *