টেকনাফে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে গেল মুখোশধারীরা

টেকনাফে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে গেল মুখোশধারীরা

টেকনাফে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে গেল মুখোশধারীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হোছেন আলী নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে গেছে মুখোশধারীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত হোছেন আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। পরে মামলার ওয়ারেন্ট রয়েছে দাবি করে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন অস্ত্রধারী ঘরে ঢুকে হোছেন আলীকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

অপহৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, “রাত ২টার আগ মুহূর্তে তারা নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দেয়। দরজা না খুললে ভেঙে ফেলার হুমকি দেয়। পরে আমার স্বামী দরজা খুললে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।”

তিনি জানান, তার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ছোট দুই সন্তান নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

অপহৃতের ভাতিজা মিজানুর রহমান বলেন, “মুখোশধারীরা পুলিশ পরিচয়ে এসে আমার চাচাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।”

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস জানান, পরিবারের কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন। তার জানামতে, হোছেন আলী অসুস্থ ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ বলেন, “হোছেন আলী নামের এক ব্যক্তিকে মুখোশধারীরা তুলে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।”

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *