ভারতের ত্রিপুরায় নতুন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন কেন্দ্রীয় সরকারের

ভারতের ত্রিপুরায় নতুন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন কেন্দ্রীয় সরকারের

ভারতের ত্রিপুরায় নতুন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন কেন্দ্রীয় সরকারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে একটি নতুন ইন্ডিয়ান রিজার্ভ (আইআর) ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৫ মে জারি করা এক সরকারি চিঠির মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি ত্রিপুরার মুখ্য সচিবকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি ত্রিপুরার জন্য একটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছেন। এ লক্ষ্যে কেন্দ্র সরকার এককালীন ৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও ভূমি অধিগ্রহণের জন্য আরও ৩০ কোটি টাকা প্রদান করা হবে।

নতুন ব্যাটালিয়নটি সশস্ত্র পুলিশ বাহিনীর প্রচলিত নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী গঠনের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বার্ষিক পরিচালন ব্যয় এবং অবকাঠামোর অবশিষ্ট খরচ রাজ্য সরকারকেই বহন করতে হবে।

এই ব্যাটালিয়ন গঠনের মূল উদ্দেশ্য ত্রিপুরার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে এটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন হওয়ায় প্রয়োজনে ভারতের যেকোনো স্থানে মোতায়েন করা যেতে পারে।

বর্তমানে ত্রিপুরায় ১৫টি টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) ব্যাটালিয়নের কাঠামো রয়েছে, যার মধ্যে ১৩টি সক্রিয়। এর মধ্যে একটি সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে গঠিত ইউনিটও রয়েছে। নতুন আইআর ব্যাটালিয়নটি গঠিত হলে সেটি কার্যত রাজ্যের ১৬তম ব্যাটালিয়ন হিসেবে বিবেচিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *