বান্দরবানের বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, খাদ্যসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৮ মে) বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাবেদ রেজা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তোষার, সদস্য আবিদুর রহমান, লিটল বিশ্বাস, চনুমং মারমাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাঘমারা বাজার এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর খোঁজখবর নেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, এ ঘটনায় প্রায় ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।