টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে উনচিপ্রাং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ মে) ভোরে আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল ক্যাম্পের সি/৫ ব্লকে অভিযান চালায়। এ সময় চিহ্নিত এক রোহিঙ্গা অপরাধীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই এলাকার মো. আমিন (৩৮) মৃত নুরুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে তিনি অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।