উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৪৩ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৪৩ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৪৩ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ এপিবিএন।

মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতবাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। অভিযানকালে মো. জাহিদ হোসেনের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড ছিল। এছাড়া তার কাছ থেকে আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বহন করা একটি কালো ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া নুর সেহেরার কাছ থেকে দুই হাজার পিস এবং আব্দুল হামিদের কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *