কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করল বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করল বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধভাবে মাদকদ্রব্য মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে পলাতক মো. ফাহাদ মিয়ার (২৮) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে আমাগন্ডা বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় মো. ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের টয়লেট থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজা চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। সীমান্তে আমাদের অবস্থান অনড়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *