চট্টগ্রামে বিপুল জেট ফুয়েল ও ভোজ্য তেল জব্দ করল কোস্ট গার্ড

চট্টগ্রামে বিপুল জেট ফুয়েল ও ভোজ্য তেল জব্দ করল কোস্ট গার্ড

চট্টগ্রামে বিপুল জেট ফুয়েল ও ভোজ্য তেল জব্দ করল কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিতভাবে টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগে যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ করতে না পারে, সে লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান আরও জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার রাত ১১টায় পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল এবং ১,৫০০ লিটার অকটেন জব্দ করা হয়। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

অন্যদিকে, সোমবার দিবাগত মধ্যরাত ১টায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমলআলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাতের উদ্দেশ্যে রাখা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্য তেল (সয়াবিন) জব্দ করা হয়।

দুই অভিযানের সময়ই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত জ্বালানি তেল, ভোজ্য তেল এবং ট্রাকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *