খাগড়াছড়ির পানছড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু, পিতা আহত

খাগড়াছড়ির পানছড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু, পিতা আহত

খাগড়াছড়ির পানছড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু, পিতা আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহন পাড়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে প্রাণ গেছে প্রকাশি চাকমা (১২) নামে এক স্কুলছাত্রীর।

এ ঘটনায় আহত হয়েছেন তার পিতা শান্তি বিকাশ চাকমা।

মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রকাশি তার বড় বোন ও পিতার সঙ্গে ঘরের ভিতরে অবস্থান করছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘরের ওপর আচঁড়ে পড়লে সেখানে তার মৃত্যু হয়। আহত হন তার পিতা শান্তি বিকাশ চাকমা।

প্রকাশির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো রাজ মোহন পাড়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *