পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান ইমামের

পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান ইমামের

পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান ইমামের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলমানদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দেন।

মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিমদের কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে। তাই সবাই যেন ছাগল দিয়েই কোরবানি করেন।

তিনি বলেন, ‘দয়া করে গরু কোরবানি করবেন না। কখনো আর গরুর মাংস খাবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, এটি মুসলিমদের নয় বরং আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বেশি ক্ষতি করবে।

কারণ বহু হিন্দু পরিবার দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা কোরবানির ঈদে তাদের গরু বিক্রি করেন। জীবনের সব সঞ্চয় একটি গরুর পেছনে ব্যয় করার পর যদি তারা গরু বিক্রি করতে না পারেন, তাহলে তা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে।’

গত সপ্তাহে পশ্চিমবঙ্গ-এর বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও গরুর মাংসকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed