কাঁটাতারের অবস্থা পর্যালোচনায় ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসছে ভারতের কেন্দ্রীয় প্রতিনিধি দল

কাঁটাতারের অবস্থা পর্যালোচনায় ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসছে ভারতের কেন্দ্রীয় প্রতিনিধি দল

কাঁটাতারের অবস্থা পর্যালোচনায় ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসছে ভারতের কেন্দ্রীয় প্রতিনিধি দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিদর্শনে শিগগিরই কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল আসতে পারে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সীমান্তের বিদ্যমান কাঁটাতারের বেড়ার অবস্থা পর্যালোচনা, আধুনিকায়ন এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পরিদর্শনের পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তঘেঁষা ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন অংশে পুরোনো ও ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়ার বিষয়টি সম্প্রতি অনুষ্ঠিত ২২তম প্লেনারি অধিবেশনে উত্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত অংশগুলোর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

মানিক সাহা বলেন, এবার কেন্দ্র থেকে একটি দল সরেজমিনে সীমান্ত পরিদর্শনে আসতে পারে। তারা সমস্যাপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করবে।

তিনি জানান, সীমান্তের অনেক পুরোনো কাঁটাতারের বেড়া সময়ের সঙ্গে নষ্ট হয়ে গেছে কিংবা দুর্বৃত্তদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্গম এলাকা ও নদীবেষ্টিত অংশের কারণে কিছু স্থানে এখনো বেড়া নির্মাণ সম্ভব হয়নি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এসব এলাকার বিস্তারিত তথ্য ও ছবি ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া ও নজরদারি অবকাঠামো আধুনিকায়ন করা হবে।

মাদক পাচার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা মাদক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে মিয়ানমার থেকে মাদক আসাম ও মিজোরাম সীমান্ত হয়ে ত্রিপুরায় প্রবেশ করছে, পরে সেগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *