সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এ সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।

সভায় বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমীন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন। আলোচনায় সড়ক দুর্ঘটনা রোধ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পাহাড় কাটা বন্ধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, জরাজীর্ণ সড়ক সংস্কার, খালপাড় এলাকায় সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার বন্ধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, খুন-গুম-অপহরণ প্রতিরোধ, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার সমাধান, পার্বত্য এলাকার মানবাধিকার পরিস্থিতি, সন্ত্রাস নির্মূল এবং শিক্ষার মানোন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

সভায় প্রধান অতিথি মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পাহাড়ি অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *