নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নিহত হয়েছে। আজ (রোববার, ২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত ঞোমং তংচঙ্গ্যা ছেলে অক্যমং তংচঙ্গ্য(৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪), সুনি অং তংচঙ্গ্যা ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ড এর ৪২নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় স্থানীয় ৩ জন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হয়।
পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪১ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। সেখানে মিয়ানমার সীমান্ত এলাকায় পুঁতে রাখা একটি স্থল মাইন বিস্ফোরিত হলে অক্যমং তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলেই নিহত হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরেকটি মাইন বিস্ফোরণে সাথে থাকা অপর দুজনও প্রাণ হারান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, দুপুরের দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে এঘটনা ঘটে স্থানীয়রা নিহতদের উদ্বার করে বর্তমানে বাকী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।