নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ৯ রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মাদকপাচারের সময় প্রায় ৩০ হাজার ইয়াবাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিক আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি সীমান্ত পিলার ৪৭/১-এস এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা ব্যক্তিরা হলেন- মো. আব্দুর রফিক (৩০), নুর মোহাম্মদ (২৮), মো. শহিদুল আমীন (১৯), মো. নুর মোহাম্মদ (৩০), মো. ইকবাল হোসেন (৩০), মো. খালেক হোসেন (৩৩), মো. আহসান হাবিব (২৪), মো. আরব (২০) ও মো. হাসোন আলী (২৬)। তারাই সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, মাদক পাচারের খবর পেয়ে শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়িস্থ সীমান্ত পিলার ৪৭/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মালামালের মধ্যে ৩টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। যেখানে প্রায় ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে জব্দ করা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়। আটক ৯ জন রোহিঙ্গা নাগরিক ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। রোহিঙ্গা নাগরিকরা মিয়ানমার হতে পাচারকৃত ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যায় গমন করেছিল। জব্দ করা ইয়াবাসহ আটক ৯ জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে মামলা করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।