থানচির দুর্গম বাকলাইপাড়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বদলে যাচ্ছে পাহাড়ি জনপদ

থানচির দুর্গম বাকলাইপাড়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বদলে যাচ্ছে পাহাড়ি জনপদ

থানচির দুর্গম বাকলাইপাড়ায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বদলে যাচ্ছে পাহাড়ি জনপদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যাপক মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় বম, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবার রিজিয়ন কমান্ডার থানচি উপজেলার দায়িত্বপূর্ণ ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীন বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনযাত্রার মান, চিকিৎসা সংকট, শিক্ষা সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন চাহিদার কথা শোনেন।

এরই ধারাবাহিকতায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন বাকলাইপাড়া সাবজোনের উদ্যোগে গতকাল রবিবার (২৪ মে) বাকলাইপাড়া ক্যাম্পে ব্যাপক মানবিক সহায়তা ও মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের অধীনস্থ ১০টি পাড়ার জনগণের মাঝে বিভিন্ন উন্নয়ন ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পাড়াবাসীদের মাঝে সোলার প্যানেল, ১৫০টি চেয়ার, একটি সাউন্ড বক্স, দুটি পানির ট্যাংক এবং গির্জা ঘর ও কিয়াং ঘরের জন্য ১৮ বান্ডেল টিন বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের ব্যবস্থাও করা হয়।

এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন অসহায় ও চিকিৎসাবঞ্চিত ব্যক্তিকে পৃথকভাবে সহায়তা প্রদান করা হয়। প্রাতা পাড়ার মৃত রনি বমের ছেলে রোয়াল থান লিয়ান বম (পাথান বম)-এর চিকিৎসার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। একইভাবে বাশিরাম পাড়ার ভক্তিরানি ত্রিপুরাকে শিক্ষা সহায়তা এবং শেরকর পাড়ার কারবারি তুমথম বমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সোলার প্যানেল, ব্যাটারি ও চিকিৎসাসামগ্রী পেয়ে প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “সেনাবাহিনী আছে বলেই আমরা পাহাড়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারছি। তারা সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং এখনও পাশে রয়েছে।”

বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষাই নয়, পাহাড়ি জনগোষ্ঠীর পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন, খাদ্য সহায়তা এবং সার্বিক উন্নয়নে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যে আস্থা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, বাকলাইপাড়ার এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাষ্ট্রের মানবিক উপস্থিতি হিসেবে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে বলেও তারা মনে করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *