ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানাল পাকিস্তান

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানাল পাকিস্তান

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানাল পাকিস্তান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে ইসলামাবাদের যোগ দেওয়া উচিত হবে না।

সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে, আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত, যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

এর আগে ট্রাম্প বলেন, ইরান শান্তিচুক্তির অংশ হিসেবে আরো বেশি দেশের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বানইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বান
সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি সব দেশকে অবিলম্বে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার জন্য বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি।’

ট্রাম্প বলেন, ‘আমি সব দেশের প্রতি বাধ্যতামূলকভাবে আহ্বান জানাচ্ছি যে, তারা অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করুক এবং যদি ইরান আমার সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সম্মান হবে। এছাড়া তারা এই অনন্য বৈশ্বিক জোটের অংশ হতে পারে।’

পোস্টে শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে যেসব দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সেসব দেশের একটি তালিকা দিয়েছেন ট্রাম্প।

আলোচিত দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইন (ইতোমধ্যেই সদস্য!)।

ট্রাম্প বলেন, ‘এর শুরুটা হওয়া উচিত সৌদি আরব ও কাতারের অবিলম্বে স্বাক্ষরের মাধ্যমে। বাকি সবার উচিত তাদের অনুসরণ করা।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *