সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘হোল্ডিং সেন্টারে’ রাখল পশ্চিমবঙ্গ পুলিশ

সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘হোল্ডিং সেন্টারে’ রাখল পশ্চিমবঙ্গ পুলিশ

সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘হোল্ডিং সেন্টারে’ রাখল পশ্চিমবঙ্গ পুলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যে ‘হোল্ডিং সেন্টার’ খুলে সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখলো মালদার পুলিশ প্রশাসন।

এর আগে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার’ বানাতে হবে- এমন ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এজন্য জেলায় জেলায় নির্দেশিকা জারি করে দেয় প্রশাসনিক ভবন নবান্ন।

পশ্চিমবঙ্গের মালদহের ইংরেজবাজারের বাগবাড়িতে সরকারি ভবনে হোল্ডিং সেন্টার চালু করে রাজ্য প্রশাসন।

রোববার (২৪ মে) মালদহের গাজলের পান্ডুয়া থেকে এই ৯ বাংলাদেশিকে আটক করে গাজল থানার পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, আটক করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তারা অবৈধ অনুপ্রবেশকারী। যাদের ধরা হয়েছে তারা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর ডিভিশনের মিঠাপুকুর থানা এলাকার একটি গ্রামে। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক নারী, তিনজন নাবালক এবং তিন জন নাবালিকা রয়েছে।

রোববার বিকেল নাগাদ তাদের আটক করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিলেন। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা এরাজ্যে অনুপ্রবেশ করেন।

জানা গেছে, আপাতত আটক বাংলাদেশিদের বাগবাড়ি এলাকায় স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র হিসেবে তৈরি ভবনে রাখা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরবর্তী সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও এনিয়ে প্রশাসনের কেউই কোনো মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, রাজ্য সরকারের হোল্ডিং সেন্টার চালু এবং বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *