দিল্লিতে গ্রেপ্তার নিষিদ্ধ কেসিপির শীর্ষ নেতা, মণিপুরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দিল্লিতে গ্রেপ্তার নিষিদ্ধ কেসিপির শীর্ষ নেতা, মণিপুরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দিল্লিতে গ্রেপ্তার নিষিদ্ধ কেসিপির শীর্ষ নেতা, মণিপুরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাংলেইপাক কমিউনিস্ট পার্টির শীর্ষ কমান্ডার হাওবিজাম দিলীপ সিং দিল্লিতে গ্রেপ্তার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (কেসিপি) এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার ব্যক্তির নাম হাওবিজাম দিলীপ সিং।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দিলীপ সিং গোপন বৈঠকে অংশ নিতে দিল্লিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল, মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)সহ বিভিন্ন ধারায় অন্তত ১২টির বেশি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মণিপুরের কাকচিং জেলায় পৃথক উদ্ধার অভিযান চালানো হয়। ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও বিভিন্ন রঙের ব্যাগ, ত্রিপল, প্লাস্টিকের ব্যাগ এবং একটি রেডমি ১৩সি মোবাইল ফোন রয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব সামগ্রী অঞ্চলে সশস্ত্র তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট।

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এ অভিযানকে মণিপুর ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় বিদ্রোহী নেটওয়ার্ক দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত এবং সম্ভাব্য যোগাযোগ নেটওয়ার্ক খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *