বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু

বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই: নেতানিয়াহু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বের অনেক জায়গায় বৈধতার সংকটে ভুগলেও ভারতে ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি ভারতের মতো একটি ‘বৃহৎ শক্তির’ সাথে ইসরায়েলের ‘অনন্য সম্পর্কের’ কথা তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অধিকাংশ জায়গাতেই আমরা বৈধতার সংকটের মুখে পড়ছি, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি মানুষের সমর্থন আক্ষরিক অর্থেই উন্মাদনার মতো।’ বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে ভারতেই তার অনুসারী সবচেয়ে বেশি বলে তিনি দাবি করেন।

ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে নেতানিয়াহুর এমন দাবি এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে করা নিজের সর্বশেষ ভারত সফরকে তিনি ‘ভালোবাসার উৎসব’ বলে আখ্যায়িত করেছিলেন। সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি জানান, ভারতের ১৪০ কোটি মানুষের কাছে ইসরায়েল অত্যন্ত জনপ্রিয় এবং ভারতীয়দের মনে ইসরায়েলের প্রতি গভীর সম্মান রয়েছে।

গত এপ্রিলে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। এছাড়া বিশ্ব পরিস্থিতি সঠিক প্রক্রিয়ায় মোকাবিলায় নেতানিয়াহুর ওপর আস্থা নেই ৫৯ শতাংশ মার্কিনির।

তবে যুক্তরাষ্ট্রে নিজের এই জনপ্রিয়তা কমার পেছনে পাকিস্তানকে দায়ী করেছেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় বট ফার্ম ব্যবহার করে মার্কিন জনমতের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব উসকে দিচ্ছে। দেশের বাইরে বসে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের মার্কিন নাগরিক সাজিয়ে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *