রাঙামাটিতে ভাড়া বাসায় মিলল পুলিশের এএসআই সাজেদুলের ঝুলন্ত লাশ

রাঙামাটিতে ভাড়া বাসায় মিলল পুলিশের এএসআই সাজেদুলের ঝুলন্ত লাশ

রাঙামাটিতে ভাড়া বাসায় মিলল পুলিশের এএসআই সাজেদুলের ঝুলন্ত লাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর আত্নহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ কর্মকর্তার নাম সাজেদুল হক। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এএসআই সাজেদুল হক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পাশের কক্ষেই তাঁর স্ত্রী অবস্থান করছিলেন। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *