আগুনে ঘরহারা আনসার সদস্যের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, দিলেন খাদ্য ও গৃহনির্মাণ সহায়তা

আগুনে ঘরহারা আনসার সদস্যের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, দিলেন খাদ্য ও গৃহনির্মাণ সহায়তা

আগুনে ঘরহারা আনসার সদস্যের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, খাদ্য ও গৃহনির্মাণ সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

রোববার দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আনসার সদস্য শাহজাহানের পরিবারের কাছে গৃহনির্মাণের জন্য টিন, নগদ অর্থ এবং এক মাসের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সহায়তা সামগ্রী হস্তান্তর করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহজাহানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের থাকার জায়গাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।

এ অবস্থায় প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করেন। তার পক্ষ থেকে প্রদত্ত টিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পরিবারের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

সহায়তা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত শাহজাহান প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলাম। এই সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

স্থানীয়রা বলেন, দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *