জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে অংশ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলটি চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন। পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন ব্যাটালিয়নের চিকিৎসা কর্মকর্তা। পরে ঢাকার পিলখানায় অবস্থিত বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হলে তার মধ্যে লেফট-সাইডেড হেমিপেরেসিস-এর উপসর্গ শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় অবস্থান করায় সাধারণ উপায়ে দ্রুত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব ছিল না। ফলে বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিতভাবে জরুরি এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। বিজিবির নিজস্ব হেলিকপ্টার দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি এলাকা থেকে উড্ডয়ন করে অসুস্থ সদস্যকে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছে দেয়।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

বিজিবি সংশ্লিষ্টরা জানান, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্য বাহিনীর জন্য অত্যন্ত মূল্যবান। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা এবং সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিজিবি সর্বদা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে থাকে।

তারা আরও জানান, দুর্গম পার্বত্য সীমান্ত অঞ্চলে কর্মরত সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা, জরুরি উদ্ধার ব্যবস্থা এবং এয়ার ইভাকুয়েশন সক্ষমতা গড়ে তুলেছে। এর ফলে প্রত্যন্ত এলাকায় অবস্থানরত সদস্যরাও প্রয়োজনের মুহূর্তে দ্রুত উন্নত চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারছেন।

জনমানবহীন দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা বিজিবির অন্যতম অঙ্গীকার। কোনো সদস্যের জীবন ঝুঁকিতে পড়লে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হয়। এই ঘটনার ক্ষেত্রেও অসুস্থ সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য বিজিবির এ ধরনের দ্রুত চিকিৎসা সহায়তা ও হেলিকপ্টার উদ্ধার কার্যক্রম বাহিনীর মানবিক ও দায়িত্বশীল অবস্থানেরই প্রতিফলন। একই সঙ্গে বিজিবি সদস্যদের চিকিৎসায় সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম সিএমএইচের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ায় সদস্যদের চিকিৎসা নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *