লোহিত সাগরে ইসরাইলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুতিদের

লোহিত সাগরে ইসরাইলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুতিদের

লোহিত সাগরে ইসরাইলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুতিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। একইসঙ্গে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে হুতি জানায়, তারা ‘ইসরাইলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারাজ হামলা’ চালিয়েছে। হামলাগুলো ‘নির্ভুলভাবে লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করা হয়।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

হুতিদের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা লোহিত সাগরে ইসরাইলি নৌ চলাচলের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এই ঘোষণার পর থেকে শত্রুপক্ষের সব ধরনের চলাচলকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।’

এর আগেও হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। তারা ওই এলাকায় চলাচলকারী বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে।

এদিকে রোববার (৭ জুন) রাত থেকে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

মেহেরাবাদ বিমানবন্দর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র, যেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *