দুর্গম জারুলছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

দুর্গম জারুলছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

দুর্গম জারুলছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর দীঘিনালা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন।

এ সময় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায়।

অনুষ্ঠানে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্গম জারুলছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সেনাবাহিনীর দীঘিনালা জোন

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, পার্বত্য অঞ্চলের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের সম্পদ। তাদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

স্থানীয়রা জানান, নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের পাশে রয়েছে। জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।