রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি সদর জোনের উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর জোন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

এসময় জোন উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়।

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ ও ঘর নির্মাণ সামগ্রী পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে।

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

তিনি আরও বলেন, “রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনসাধারণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মনে করেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতেও এসব উদ্যোগ ইতিবাচক অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *