সাজেকে শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

সাজেকে শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

সাজেকে শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাঘাইহাট জোনের উদ্যোগ ও তত্ত্বাবধানে সাজেক ভ্যালির কমিউনিটি ক্লিনিকে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে সাজেক ইউনিয়নের পর্যটন ভ্যালি, কংলাকপাড়া, রুইলুইপাড়া, হাউজপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায়, বয়স্ক, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ১০৫ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব পারভেজ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সাজেকে শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনী

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন নিয়মিতভাবে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর আগে বাঘাইহাট জোনের আওতাধীন ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট এবং মুশফিক এলাকায় অবস্থিত এম এ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার সাজেক ভ্যালিতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত উপকারী। এতে দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed