নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকীতে রাঙামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল

নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকীতে রাঙামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল

নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকীতে রাঙামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে হত্যাকাণ্ডের শিকার নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঁঠালতলী দারুস সালাম মাদ্রাসায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. নিশান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রিমন, সদস্য কাউসার উদ্দিন, তামিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোকসভায় বক্তারা ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, ২০২১ সালের ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া জামে মসজিদের ইমাম ও নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে সশস্ত্র দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত অধিকাংশ আসামি এখনও আইনের আওতার বাইরে রয়েছে এবং নিহতের পরিবারও এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি।

বক্তারা পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নওমুসলিম পরিবারসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রোয়াংছড়ির তুলাছড়ি পাড়ার নওমুসলিম পরিবারগুলো বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে বলে তারা দাবি করেন। এসব পরিবারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সভায় আরও বলা হয়, পার্বত্য অঞ্চলে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

শোকসভা শেষে শহীদ ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফিরাত, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কাঁঠালতলী দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শামসুল আলম।

অনুষ্ঠানে পিসিসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed