খাগড়াছড়ির পানছড়িতে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে খাগড়াছড়ির পানছড়িতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোনের উদ্যোগে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন।

এসময় তিনি বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি তাদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি হবে। এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করবে।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed