বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধি

বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধি

বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিলাইছড়ি জোনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে সেনাবাহিনীর সদস্যরা জোন সদর এলাকা, বিলাইছড়ি বাজার, গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থল থেকে প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন।

অভিযান চলাকালে স্থানীয় জনগণকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফখরুল আবেদীন বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। পার্বত্য এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলে বাজার ও জনপদের পরিবেশ আরও স্বাস্থ্যকর ও বাসযোগ্য হয়ে উঠবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটন সম্ভাবনা রক্ষায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *