রাঙামাটির বরকলে গৃহবধূকে হত্যা করে সাড়ে ৩ লাখ টাকা লুট, তদন্তে পুলিশ

রাঙামাটির বরকলে গৃহবধূকে হত্যা করে সাড়ে ৩ লাখ টাকা লুট, তদন্তে পুলিশ

রাঙামাটির বরকলে গৃহবধূকে হত্যা করে সাড়ে ৩ লাখ টাকা লুট, তদন্তে পুলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বরকল উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার সন্ধ্যার পর উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম ওই এলাকার বাসিন্দা রফিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাইরে ছিলেন। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, লুটপাটের উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর আয়শা বেগম দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের ছেলে আশ্রাব আলী জানান, সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে তিনি মায়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ঘরে থাকা আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে রাখা প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, খবর পেয়ে বরকল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *