দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার বম জনগোষ্ঠী অধ্যুষিত রনিন পাড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। সফরকালে তিনি স্থানীয় জনগণের জীবনযাত্রা, বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন রনিন পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

সফরের অংশ হিসেবে রিজিয়ন কমান্ডার রনিন পাড়ায় পরিচালিত একটি মেডিকেল ক্যাম্পও পরিদর্শন করেন।

ক্যাপ্টেন ইমরানুল হকের নেতৃত্বে পরিচালিত ওই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরিদর্শনের সময় তিনি চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা এবং পাড়ার কারবারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে রিজিয়ন কমান্ডার রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শন শেষে রনিন পাড়া কমিউনিটি সেন্টার হলে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

সভায় পাড়াবাসীরা তাদের বিভিন্ন সমস্যা, দুঃখ-দুর্দশা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং দৈনন্দিন জীবনযাত্রার নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।

রিজিয়ন কমান্ডার মনোযোগ সহকারে স্থানীয়দের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনাতেই সীমাবদ্ধ নয়। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, দুর্গম অঞ্চলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানার জন্য নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্গম রনিন পাড়ায় বান্দরবান রিজিয়ন কমান্ডার, উন্নয়ন-সমস্যা নিয়ে সরাসরি কথা বললেন স্থানীয়দের সঙ্গে

এ সময় উপস্থিত ছিলেন ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ নেছারুল হক আশিফ, রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমানসহ স্থানীয় কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এসে তাদের সমস্যার কথা সরাসরি শোনা এবং সমাধানের আশ্বাস দেওয়ায় তারা আশাবাদী। পাশাপাশি চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের মতে, রনিন পাড়ায় রিজিয়ন কমান্ডারের এ সফর স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *