পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে দুই চোরাকারবারি আটক, কয়লা-সয়াবিন ও সরিষা দানা জব্দ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে দুই চোরাকারবারি আটক, কয়লা-সয়াবিন ও সরিষা দানা জব্দ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে দুই চোরাকারবারি আটক, কয়লা-সয়াবিন ও সরিষা দানা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পতেঙ্গায় কয়লা, সয়াবিন ও সরিষা দানা পাচারের সময় দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed