পার্বত্যাঞ্চলে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি চলবে না, সময়মতো কাজ সমাপ্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

পার্বত্যাঞ্চলে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি চলবে না, সময়মতো কাজ সমাপ্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

পার্বত্যাঞ্চলে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি চলবে না, সময়মতো কাজ সমাপ্তের নির্দেশ প্রতিমন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা এবং পার্বত্য চট্টগ্রামে গৃহীত বিভিন্ন প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে বারবার নানা অজুহাতে সরকারের নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

পার্বত্যাঞ্চলে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি চলবে না, সময়মতো কাজ সমাপ্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

পাহাড়ি জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শুধুমাত্র তালিকা তৈরি করে চাল, ডাল বা অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করলেই উন্নয়ন নিশ্চিত হয় না। তিনি বলেন, মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণের পাশাপাশি পাহাড়ের মানুষের স্থায়ী কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বাস্তবমুখী ও আয়বর্ধক প্রকল্প গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে এবং সরকারি বিনিয়োগের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত হয়।

সভায় মন্ত্রনালয়ের সচিব ছাড়াও রাঙামাটি ও বান্দরবানের জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *